পূজা — ৩৭৬
গীতবিতান
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি,জয় তোমার করুণা।জয় তব ভীষণ সব-কলুষ-নাশন রুদ্রতা।জয় অমৃত তব, জয় মৃত্যু তব,জয় শোক তব, জয় সান্ত্বনা।জয় পূর্ণজাগ্রত জ্যোতি তব,জয় তিমিরনিবিড় নিশীথিনী ভয়দায়িনী।জয় প্রেমমধুময় মিলন তব জয় অসহ বিচ্ছেদবেদনা॥
Comments
Loading comments…