পূজা — ৩৭৭

গীতবিতান

সকলকলুষতামসহর, জয় হোক তব জয়—অমৃতবারি সিঞ্চন কর’ নিখিলভুবনময়—মহাশান্তি, মহাক্ষেম, মহাপুণ্য, মহাপ্রেম॥জ্ঞানসূর্য-উদয়-ভাতি ধ্বংস করুক তিমিররাতি—দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি অপগত কর’ ভয়॥মোহমলিন অতি-দুর্দিন-শঙ্কিত-চিত পান্থজটিল-গহন-পথসঙ্কট-সংশয়-উদ্‌ভ্রান্ত।করুণাময়, মাগি শরণ— দুর্গতিভয় করহ হরণ,দাও দুঃখবদ্ধতরণ মুক্তির পরিচয়॥

Comments

Loading comments…