পূজা — ৩৮২

গীতবিতান

দাও হে আমার ভয় ভেঙে দাও।আমার দিকে ও মুখ ফিরাও॥কাছে থেকে চিনতে নারি, কোন্ দিকে যে কী নেহারি,তুমি আমার হৃদ্‌বিহারী হৃদয়-পানে হাসিয়া চাও॥বলো আমায় বলো কথা, গায়ে আমায় পরশ করো।দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি তুলে ধরো।যা বুঝি সব ভুল বুঝি হে, যা খুঁজি সব ভুল খুঁজি হে—হাসি মিছে, কান্না মিছে— সামনে এসে এ ভুল ঘুচাও॥

Comments

Loading comments…