পূজা — ৩৮৪
গীতবিতান
আরো চাই যে, আরো চাই গো— আরো যে চাই।ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই॥সকালবেলার আলোয় ভরা এই-যে আকাশ বসুন্ধরাএরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই—সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই।প্রাণের বীণায় আরো আঘাত, আরো যে চাই।গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই।দিনরজনীর বাশি পূরে যে গান বাজে অসীম সুরেতারে আমার প্রাণের তারে বাজানো চাই।আপন গান যে দূরে তাহার, নিয়ড়ে নাই॥
Comments
Loading comments…