পূজা — ৩৮৮
গীতবিতান
বারে বারে পেয়েছি যে তারেচেনায় চেনায় অচেনারে।যারে দেখা গেল তারি মাঝে না-দেখারই কোন্ বাঁশি বাজে,যে আছে বুকের কাছে কাছে চলেছি তাহারি অভিসারে॥অপরূপ সে যে রূপে রূপে কী খেলা খেলিছে চুপে চুপে।কানে কানে কথা উঠে পূরে কোন্ সুদূরের সুরে সুরেচোখে-চোখে-চাওয়া নিয়ে চলে কোন্ অজানারই পথপারে॥
Comments
Loading comments…