পূজা — ৪
গীতবিতান
তুমি কেমন করে গান করো হে গুণী,আমি অবাক্ হয়ে শুনি কেবল শুনি।সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,সুরের হাওয়া চলে গগন বেয়ে,পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়েবহিয়া যায় সুরের সুরধুনী।মনে করি অমনি সুরে গাই,কণ্ঠে আমার সুর খুঁজে না পাই।কইতে কী চাই, কইতে কথা বাধে—হার মেনে যে পরান আমার কাঁদে,আমায় তুমি ফেলেছ কোন্ ফাঁদেচৌদিকে মোর সুরের জাল বুনি।
Comments
Loading comments…