পূজা — ৪০৪
গীতবিতান
আমি জেনে শুনে তবু ভুলে আছি, দিবস কাটে বৃথায় হে—আমি যেতে চাই তব পথপানে, কত বাধা পায় পায় হে॥চারি দিকে হেরো ঘিরিছে কারা, শত বাঁধনে জড়ায় হে—আমি ছাড়াতে চাহি, ছাড়ে না কেন গো ডুবায়ে রাখে মায়ায় হে॥দাও ভেঙে দাও এ ভবের সুখ, কাজ নেই এ খেলায় হে।আমি ভুলে থাকি যত অরোধের মতো বেলা বহে তত যায় হে॥হানো তব বাজ হৃদয়গহনে, দুখানল জ্বালো তায় হে—নয়নের জলে ভাসায়ে আমারে সে জল দাও মুছায়ে হে॥শূন্য করে দাও হৃদয় আমার, আসন পাতো সেথায় হে—তুমি এসো এসো, নাথ হয়ে বোসো, ভুলো না আর আমায় হে॥
Comments
Loading comments…