পূজা — ৪১
গীতবিতান
মালা হতে খসে-পড়া ফুলের একটি দলমাথায় আমার ধরতে দাও, ওগো, ধরতে দাও।ওই মাধুরীসরোবরের নাই যে কোথাও তল,হোথায় আমায় ডুবতে দাও, ওগো, মরতে দাও।দাও গো মুছে আমার ভালে অপমানের লিখা;নিভৃতে আজ, বন্ধু, তোমার আপন হাতের টিকাললাটে মোর পরতে দাও, ওগো, পরতে দাও।বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে,শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও।পথ জুড়ে যা পড়ে আছে আমার এ জীবনেদাও গো তাদের সরতে দাও, ওগো, সরতে দাও।তোমার মহাভাণ্ডারেতে আছে অনেক ধন—কুড়িয়ে বেড়াই মুঠা ভ’রে, ভরে না তায় মন,অন্তরেতে জীবন আমার ভরতে দাও
Comments
Loading comments…