পূজা — ৪১৪
গীতবিতান
স্বামী, তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝ—পাপে ম্লান পাই লাজ, ডাকি হে তোমারে॥ক্রন্দন উঠিছে প্রাণে, মন শান্তি নাহি মানে,পথ তবু নাহি জানে আপন আঁধারেধিক ধিক জনম মম, বিফল বিষয়শ্রম—বিফল ক্ষণিক প্রেম টুটিয়া যায় বারবার।সন্তাপে হৃদয় দহে, নয়নে অশ্রুবারি বহে,বাড়িছে বিষয়পিপাসা বিষম বিষবিকারে॥
Comments
Loading comments…