পূজা — ৪২

গীতবিতান

এত আলো জ্বালিয়েছ এই গগনেকী উৎসবের লগনে।সব আলোটি কেমন ক’রে ফেল আমার মুখের ’পরে,তুমি আপনি থাকো আলোর পিছনে।প্রেমটি যেদিন জ্বালি হৃদয়-গগনেকী উৎসবের লগনেসব আলো তার কেমন ক’রে পড়ে তোমার মুখের ’পরে,আমি আপনি পড়ি আলোর পিছনে।

Comments

Loading comments…