পূজা — ৪২৬

গীতবিতান

তিমিরবিভাবরী কাটে কেমনেজীর্ণ ভবনে, শূন্য জীবনে—হৃদয় শুকাইল প্রেম বিহনে॥গহন আঁধার কবে পুলকে পূর্ণ হবেওহে আনন্দময়, তোমার বীণারবে—পশিবে পরানে তব সুগন্ধ বসন্তপবনে॥

Comments

Loading comments…