পূজা — ৪৩

গীতবিতান

কার হাতে এই মালা তোমার পাঠালেআজ ফাগুন-দিনের সকালে।

তার বর্ণে তোমার নামের রেখা গন্ধে তোমার ছন্দ লেখা,সেই মালাটি বেঁধেছি মোর কপালেআজ ফাগুন-দিনের সকালে।গানটি তোমার চলে এল আকাশেআজ ফাগুন-দিনের বাতাসে।ওগো, আমার নামটি তোমার সুরে কেমন করে দিলে জুড়েলুকিয়ে তুমি ওই গানেরই আড়ালেআজ ফাগুন-দিনের সকালে।

Comments

Loading comments…