পূজা — ৪৩৩
গীতবিতান
তোমার দেখা পাব ব’লে এসেছি-যে সখা!শুন প্রিয়তম হে, কোথা আছ লুকাইয়ে—তব গোপন বিজন গৃহে লয়ে যাও॥দেহো গো সরায়ে তপন তারকা,আবরণ সব দুর করো হে, মোচন করো তিমির—জগত-আড়ালে থেকো না বিরলে,লুকায়ো না আপনারি মহিমা-মাঝে—তোমার গৃহের দ্বার খুলে দাও॥
Comments
Loading comments…