পূজা — ৪৪
গীতবিতান
বল তো এইবারের মতোপ্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত।কিছু-বা ফল গেছে ঝরে, কিছু-বা ফল আছে ধরে,বছর হয়ে এল গত—বোদের দিনে ছায়ায় বসে বাজায় বাঁশি রাখাল যত।হুকুম তুমি কর যদিচৈত্র-হাওয়ায় পাল তুলে দিই— ওই-যে মেতে ওঠে নদী।পার ক’রে নিই ভরা তরী, মাঠের যা কাজ সারা করি,ঘরের কাজে হই গো রত—এবার আমার মাথার বোঝা পায়ে তোমার করি নত।
Comments
Loading comments…