পূজা — ৪৪৫

গীতবিতান

কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে!কেমনে জীবন কাটে চির-অন্ধকারে॥মহান জগতে থাকি বিস্ময়বিহীন আঁখি,বারেক না দেখ তাঁরে এ বিশ্বমাঝারে॥যতনে জাগায়ে জ্যোতি ফিরে কোটি সূর্যলোক,তুমি কেন নিভায়েছ আত্মার আলোক?তাঁহার আহ্বানরবে আনন্দে চলিছে সবে,তুমি কেন বসে আছ ক্ষুদ্র এ সংসারে?

Comments

Loading comments…