পূজা — ৪৫০

গীতবিতান

পেয়েছি অভয়পদ, আর ভয় কারে—আনন্দে চলেছি ভবপারাবারপারে॥

মধুর শীতল ছায় শোক তাপ দূরে যায়,করুণাকিরণ তাঁর অরুণ বিকাশে।জীবনে মরণে আর কভু না ছাড়িব তাঁরে॥

Comments

Loading comments…