পূজা — ৪৫৭

গীতবিতান

শ্রান্ত কেন ওহে পান্থ, পথপ্রান্তে বসে একি খেলা!আজি বহে অমৃতসমীরণ, চলো চলো এইবেলা॥তাঁর দ্বারে হেরো ত্রিভুবন দাঁড়ায়ে,সেথা অনন্ত উৎসব জাগে,সকল শোভা গন্ধ সঙ্গীত আনন্দের মেলা॥

Comments

Loading comments…