পূজা — ৪৫৮
গীতবিতান
গাও বীণা— বীণা, গাও রে।অমৃতমধুর তাঁর প্রেমগান মানব-সবে শুনাও রে।মধুর তানে নীরস প্রাণে মধুর প্রেম জাগাও রে॥ব্যথা দিয়ো না কাহারে, ব্যথিতের তরে পাষাণ প্রাণ কাঁদাও রে॥নিরাশেরে কহো আশার কাহিনী, প্রাণে নব বল দাও রে।
আনন্দময়ের আনন্দ-আলয় নব নব তানে ছাও রে।পড়ে থাকো সদা বিভুর চরণে, আপনারে ভুলে যাও রে॥
Comments
Loading comments…