পূজা — ৪৬

গীতবিতান

ধীরে বন্ধু, ধীরে ধীরেচলো তোমার বিজনমন্দিরে।জানি নে পথ, নাই যে আলো, ভিতর বাহির কালোয় কালো,তোমার চরণশব্দ বরণ করেছিআজ এই অরণ্যগভীরে।ধীরে বন্ধু, ধীরে ধীরেচলো অন্ধকারের তীরে তীরে।চলব আমি নিশীথরাতে তোমার হাওয়ার ইশারাতে,তোমার বসনগন্ধ বরণ করেছি।আজ এই বসন্তসমীরে।

Comments

Loading comments…