পূজা — ৪৬৪

গীতবিতান

জননী, তোমার করুণ চরণখানিহেরিনু, আজি এ অরুণকিরণরূপে॥জননী, তোমার মরণহরণ বাণীনীৱর গগনে ভরি উঠে চুপে চুপে

তোমারে নমি হে সকল ভুবনমাঝে,তোমারে নমি হে সকল জীবনকাজে,তনু মন ধন করি নিবেদন আজিভক্তিপাবন তোমার পূজার ধূপে।জননী, তোমার করুণ চরণখানিহেরি আজি এ অরুণকিরণরূপে॥

Comments

Loading comments…