পূজা — ৪৭

গীতবিতান

এবার আমায় ডাকলে দূরেসাগর-পারের গোপন পুরে।বোঝা আমার নামিয়েছি যে, সঙ্গে আমায় নাও গো নিজে,স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা পান করাবে তৃষ্ণাতুরে।আমার সন্ধ্যাফুলের মধুএবার যে ভোগ করবে বঁধু।তারার আলোর প্রদীপখানি প্রাণে আমার জ্বালবে আনি,আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে।

Comments

Loading comments…