পূজা — ৪৮

গীতবিতান

দুঃখের বরষায় চক্ষের জল যেই নামলবক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল।মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ -বেদনায়অর্পিনু হাতে তার, খেদ নাই আর মোর খেদ নাই।বহুদিনবঞ্চিত অন্তরে সঞ্চিত কী আশা,চক্ষের নিমেষেই মিটল সে পরশের তিয়াষা।এত দিনে জানলেম যে কাঁদন কাঁদলেম সে কাহার জন্য।ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য।

Comments

Loading comments…