পূজা — ৪৮১

গীতবিতান

সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি।ক’বার আগে চাবার আগে আপনি আমায় দেব মেলি॥নেবার বেলা হলেম ঋণী, ভিড় করেছি, ভয় করি নি—এখনো ভয় করব না রে, দেবার খেলা এবার খেলি॥প্রভাত তারি সোনা নিয়ে বেরিয়ে পড়ে নেচেকুঁদে।সন্ধ্যা তারে প্রণাম ক’রে সব সোনা তার দেয় রে শুধে।ফোটা ফুলের আনন্দ রে ঝরা ফুলেই ফলে ধরে—আপনাকে, ভাই, ফুরিয়ে-দেওয়া চুকিয়ে দে তুই বেলাবেলি॥

Comments

Loading comments…