পূজা — ৪৮২
গীতবিতান
আমার যে সব দিতে হবে সে তো আমি জানি—আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী॥আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা,আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা—সব দিতে হবে।আমার প্রভাত, আমার সন্ধ্যা হৃদয়পত্রপুটেগোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে।এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা,বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা—সব দিতে হবে।তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভ’রেআমার ক’রে নিয়ে তবে নাও যে তোমার ক’রে।
আমার ব’লে যা পেয়েছি ততক্ষণে যবেতোমার করে দেব তখন তারা আমার হবে—সব দিতে হবে।
Comments
Loading comments…