পূজা — ৪৮৫

গীতবিতান

আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমারতুমি সদা নিকটে আছ বলে॥স্তব্ধঅবাক নীলাম্বরে রবি শশী তারাগাঁথিছে হে শুভ কিরণমালা॥

বিশ্বপরিবার তোমার ফেরে সুখে আকাশে,তোমার ক্রোড় প্রসারিত ব্যোমে ব্যোমে।আমি দীন সন্তান আছি সেই তব আশ্রয়েতব স্নেহমুখপানে চাহি চিরদিন॥

Comments

Loading comments…