পূজা — ৪৯৯

গীতবিতান

আঁথিজল মুছাইলে জননী—অসীম স্নেহ তব, ধন্য তুমি গো,ধন্য ধন্য তব করুণা॥অনাথ যে তারে তুমি মুখ তুলে চাহিলে,মলিন যে তারে বসাইলে পাশে—তোমার দুয়ার হতে কেহ না ফিরেযে আসে অমৃতপিয়াসে॥

দেখেছি আজি তব প্রেমমুখহাসি,পেয়েছি চরণচ্ছায়া।চাহি না আর-কিছু— পুরেছে কামনা,ঘুচেছে হৃদয়বেদনা॥

Comments

Loading comments…