পূজা — ৫

গীতবিতান

আমি তোমায় যত শুনিয়েছিলেম গানতার বদলে আমি চাই নে কোনো দান।

ভুলবে সে গান যদি নাহয় যেয়ো ভুলেউঠবে যখন তারা সন্ধ্যাসাগরকূলে,তোমার সভায় যবে করব অবসানএই ক’দিনের শুধু এই ক’টি মোর তান।তোমার গান যে কত শুনিয়েছিলে মোরেসেই কথাটি তুমি ভুলবে কেমন করে?সেই কথাটি, কবি, পড়বে তোমার মনেবর্ষামুখর রাতে, ফাগুন-সমীরণে—এইটুকু মোর শুধু রইল অভিমানভুলতে সে কি পার ভুলিয়েছ মোর প্রাণ।

Comments

Loading comments…