পূজা — ৫০৪

গীতবিতান

একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারেসকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে॥ঘন শ্রাবণমেঘের মতো রসের ভারে নম্র নতএকটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারেসমস্ত মন পড়িয়া থাক্ তব ভবনদ্বারে॥নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারাএকটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারেসমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে।হংস যেমন মানসযাত্রী তেমনি সারা দিবসরাত্রিএকটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারেসমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ-পারে॥

Comments

Loading comments…