পূজা — ৫২

গীতবিতান

আমায় বাঁধবে যদি কাজের ডোরেকেন পাগল কর এমন ক’রে?বাতাস আনে কেন জানি কোন্ গগনের গোপন বাণী,পরানখানি দেয় যে ভ’রে।সোনার আলো কেমনে হে, রক্তে নাচে সকল দেহে।কারে পাঠাও ক্ষণে ক্ষণে আমার খোলা বাতায়নে,সকল হৃদয় লয় যে হ’রে।

Comments

Loading comments…