পূজা — ৫২০
গীতবিতান
এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে—কোথায় ব’সে বাজাও বেণু, চরাও মহাগগনতলে॥তৃণের সারি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা—আলোয়-চরা ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে॥সকালবেলা দূরে দূরে উড়িয়ে ধূলি কোথায় ছোটে,আঁধার হলে সাঁজের সুরে ফিরিয়ে আন আপন গোঠে।আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত—
মোর জীবনের রাখাল ওগো ডাক দেবে কি সন্ধ্যা হলে?
Comments
Loading comments…