পূজা — ৫২৪
গীতবিতান
আমারে দিই তোমার হাতেনূতন ক’রে নূতন প্রাতে॥দিনে দিনেই ফুল যে ফোটে, তেমনি করেই ফুটে ওঠেজীবন তোমার আঙিনাতেনূতন ক’রে নূতন প্রাতে॥বিচ্ছেদেরই ছন্দে লয়েমিলন ওঠে নবীন হয়ে।আলো-অন্ধকারের তীরে হারায়ে পাই ফিরে ফিরে,দেখা আমার তোমার সাথেনূতন ক’রে নূতন প্রাতে॥
Comments
Loading comments…