পূজা — ৫২৭
গীতবিতান
তোমারি মধুর রূপে ভরেছ ভুবন—মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন॥তরুণ অরুণ নবীনভাতি, পূর্ণিমাপ্রসন্ন রাতি,রূপরাশি-বিকশিত-তনু কুসুমবন॥তোমা-পানে চাহি সকলে সুন্দর,রূপ হেরি আকুল অন্তর।তোমারে ঘেরিয়া ফিরে নিরন্তর তোমার প্রেম চাহি।উঠে সঙ্গীত তোমার পানে, গগন পূর্ণ প্রেমগানে—তোমার চরণ করেছে বরণ নিখিলজন॥
Comments
Loading comments…