পূজা — ৫২৮

গীতবিতান

লহো লহো তুলে লহো নীরব বীণাখানি।তোমার নন্দননিকুঞ্জ হতে সুর দেহো তায় আনিওহে সুন্দর হে সুন্দর॥আমি আঁধার বিছায়ে আছি রাতের আকাশেতোমারি আশ্বাসে।তারায় তারায় জাগাও তোমার আলোক-ভরা বাণীওহে সুন্দর হে সুন্দর।পাষাণ আমার কঠিন দুখে তোমায় কেঁদে বলে,‘পরশ দিয়ে সরস করো, ভাসাও অশ্রুজলে,ওহে সুন্দর হে সুন্দর।’

শুষ্ক যে এই নগ্ন মরু নিত্য মরে লাজেআমার চিত্তমাঝে,শ্যামল রসের আঁচল তাহার বক্ষে দেহো টানিওহে সুন্দর হে সুন্দর॥

Comments

Loading comments…