পূজা — ৫৩
গীতবিতান
ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু,তোমার নামে বাজায় যারা বেণু।পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই-যে কোলাহলের হাটেকেন আমি কিসের লোভে এনু।ওরা কী ডাক ডাকে বনের পাতাগুলি, কার ইশারা তৃণের অঙ্গুলি!প্রাণেশ আমার লীলাভরে খেলেন প্রাণের খেলাঘরে,পাখির মুখে এই-যে খবর পেনু।
Comments
Loading comments…