পূজা — ৫৩০

গীতবিতান

ওহে সুন্দর, মরি মরি,তোমায় কী দিয়ে বরণ করি॥তব ফাল্গুন যেন আসেআজি মোর পরানের পাশে,দেয় সুধারসধারে-ধারেমম অঞ্জলি ভরি ভরি॥মধু সমীর দিগঞ্চলেআনে পুলকপূজাঞ্জলি—মম হৃদয়ের পথতলেযেন চঞ্চল আসে চলি।মম মনের বনের শাখেযেন নিখিল কোকিল ডাকে,যেন মঞ্জরীদীপশিখানীল অম্বরে রাখে ধরি॥

Comments

Loading comments…