পূজা — ৫৩৭
গীতবিতান
সুন্দর বহে আনন্দমন্দানিল,সমুদিত প্রেমচন্দ্র, অন্তর পুলকাকুল॥কুঞ্জে কুঞ্জে জাগিছে বসন্ত পুণ্যগন্ধ,শূন্যে বাজিছে রে অনাদি বীণাধ্বনি॥অচল বিরাজ করেশশীতারামণ্ডিত সুমহান সিংহাসনে ত্রিভুবনেশ্বর।পদতলে বিশ্বলোক রোমাঞ্চিত,জয় জয় গীত গাহে সুরনর॥
Comments
Loading comments…