পূজা — ৫৪
গীতবিতান
আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব—ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব।কত-যে গিরি কত-যে নদী-তীরেবেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে,কত-যে তান বাজালে ফিরে ফিরেকাহারে তাহা কব।তোমারি ওই অমৃতপরশে আমার হিয়াখানিহারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী।আমার শুধু একটি মুঠি-ভরিদিতেছ দান দিবস-বিভাবরী—হল না সারা কত-না যুগ ধরিকেবলই আমি লব।
Comments
Loading comments…