পূজা — ৫৪৭

গীতবিতান

আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে।সে আছে ব’লেআমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে,প্রাতে ফুল ফুটে রয় বনে আমার বনে॥সে আছে ব’লে চোখের তারার আলোয়এত রূপের খেলা রঙের মেলা অসীম সাদায় কালোয়।সে মোর সঙ্গে থাকে ব’লেআমার অঙ্গে অঙ্গে হরষ জাগায় দখিন-সমীরণে॥তারি বাণী হঠাৎ উঠে পূরেআন্‌মনা কোন্ তানের মাঝে আমার গানের সুরে।দুখের দোলে হঠাৎ মোরে দোলায়,কাজের মাঝে লুকিয়ে থেকে আমারে কাজ ভোলায়।সে মোর চিরদিনের ব’লেতারি পুলকে মোর পলকগুলি ভরে ক্ষণে ক্ষণে॥

Comments

Loading comments…