পূজা — ৫৪৮
গীতবিতান
সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে?ডাক্-না রে তোর বুকের ভিতর, নয়ন ভাসুক নয়নধারে॥
যখন নিভবে আলো, আসবে রাতি, হৃদয়ে দিস আসন পাতি—আসবে সে যে সঙ্গোপনে বিচ্ছেদেরই অন্ধকারে॥তার আসা-যাওয়ার গোপন পথেসে আসবে যাবে আপন মতে।তারে বাঁধবে ব’লে যেই করো পণ সে থাকে না, থাকে বাঁধন—সেই বাঁধনে মনে মনে বাঁধিস কেবল আপনারে॥
Comments
Loading comments…