পূজা — ৫৪৯

গীতবিতান

আমার প্রাণের মানুষ আছে প্রাণে,তাই হেরি তায় সকল খানে॥আছে সে নয়নতারায় আলোক-ধারায়, তাই না হারায়—ওগো তাই দেখি তায় যেথায় সেথায়তাকাই আমি যে দিক-পানে॥আমি তার মুখের কথা শুনব ব’লে গেলাম কোথা,শোনা হল না, হল না—আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনিশুনি তাহার বাণী আপন গানে॥কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দ্বারে দ্বারে,দেখা মেলে না, মেলে না—তোরা আয় রে ধেয়ে, দেখ, রে চেয়ে আমার বুকে—ওরে দেখ, রে আমার দুই নয়ানে॥

Comments

Loading comments…