পূজা — ৫৫১

গীতবিতান

আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে—তারি দানে দাবি আমার যার অধিকার আমার দানে॥যে আমারে চিনতে পারে সেই চেনাতেই চিনি তারে গো—একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে॥আপন মনের অন্ধকারে ঢাকল যারাআমি তাদের মধ্যে আপনহারা।ছুইয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো—নয়ন আমার ছুটেছে তার আলো-করা মুখের পানে॥

Comments

Loading comments…