পূজা — ৫৬

গীতবিতান

আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝেতোমার ভাবনা তারার মতন রাজে।নিভৃত মনের বনের ছায়াটি ঘিরেনা-দেখা ফুলের গোপন গন্ধ ফিরে,আমার লুকায় বেদনা অঝরা অশ্রনীরে—অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে।

ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দানতোমায় আমার গান।পরানের সাজি সাজাই খেলার ফুলে,জানি না কখন নিজে বেছে লও তুলে—তুমি অলখ আলোকে নীরবে দুয়ার খুলেপ্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে।

Comments

Loading comments…