পূজা — ৫৬৭

গীতবিতান

পথিক, হে,ওই-যে চলে, ওই-যে চলে সঙ্গী তোমার দলে দলে॥অন্যমনে থাকি কোণে, চমক লাগে ক্ষণে ক্ষণে—হঠাৎ শুনি জলে স্থলে পায়ের ধ্বনি আকাশতলে॥পথিক হে, পথিক হে, যেতে যেতে পথের থেকেআমায় তুমি যেয়ো ডেকে।যুগে যুগে বারে বারে এসেছিলে আমার দ্বারে—হঠাৎ যে তাই জানিতে পাই, তোমার চলা হৃদয়তলে॥

Comments

Loading comments…