পূজা — ৫৭০

গীতবিতান

আমার পথে পথে পাথর ছড়ানো।তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো॥আমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে—তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো॥তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে—এমন করে গায়ে প’ড়ে-সাগর-তরানো।ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে—তোমার হাতে আমার ঘোড়া লাগাম পরানো॥

Comments

Loading comments…