পূজা — ৫৭১

গীতবিতান

তুমি হঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন—তাই হঠাৎ-পাওয়ায় চমকে ওঠে মন॥গোপন পথে আপন-মনে বাহির হও যে কোন্ লগনে,হঠাৎ-গছে মাতাও সমীরণ॥নিত্য যেথায় আনাগোনা হয় না সেথায় চেনাশোনা,উড়িয়ে ধুলো আসছে কতই জন।কখন পথের বাহির থেকে হঠাৎ-বাঁশি যায় যে ডেকে,পথহারাকে করে সচেতন॥

Comments

Loading comments…