পূজা — ৫৭২
গীতবিতান
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানেতোমার পরশ আসে কখন কে জানে॥কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে,কোন্ পথিকের কোন্ গানে॥সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে,সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্নমৃত্যু-আঘাত লাগে প্রাণে—তোমার পরশ আসে কখন কে জানে॥
Comments
Loading comments…