পূজা — ৫৭৪

গীতবিতান

পাতার ভেলা ভাসাই নীরে,পিছন-পানে চাই নে ফিরে॥কর্ম আমার বোঝাই ফেলা, খেলা আমার চলার খেলা।হয় নি আমার আসন মেলা, ঘর বাঁধি নি স্রোতের তীরে॥বাঁধন যখন বাঁধতে আসেভাগ্য আমার তখন হাসে।ধুলা-ওড়া হাওয়ার ডাকে পথ যে টেনে লয় আমাকে—নতুন নতুন বাঁকে বাঁকে গান দিয়ে যাই ধরিত্রীরে॥

Comments

Loading comments…