পূজা — ৫৮
গীতবিতান
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারেও বন্ধু আমার!না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে।বুঝি গো রাত পোহালো,বুঝি ওই রবির আলোআভাসে দেখা দিল গগন-পারে—সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে।আকাশের যত তারাচেয়ে বয় নিমেষহারা,বসে রয় রাত-প্রভাতের পথের ধারে।তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে।
প্রভাতের পথিক সবেএল কি কলরবে—গেল কি গান গেয়ে ওই সারে সারে!বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে।
Comments
Loading comments…