পূজা — ৫৮২

গীতবিতান

আপনি আমার কোন্‌খানেবেড়াই তারি সন্ধানে॥নানান রূপে নানান বেশে ফেরে যেজন ছায়ার দেশেতার পরিচয় কেঁদে হেসে শেষ হবে কি, কে জানে॥আমার গানের গহন-মাঝে শুনেছিলেম যার ভাষাখুঁজে না পাই তার বাসা।বেলা কখন যায় গো বয়ে, আলো আসে মলিন হয়ে—পথের বাঁশি যায় কী কয়ে বিকালবেলার মূলতানে॥

Comments

Loading comments…