পূজা — ৫৮৪
গীতবিতান
যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে,দু হাত দিয়ে বিশ্বেরে দুই শিশুর মতো হেসে॥যাবার বেলা সহজেরেযাই যেন মোর প্রণাম সেরে,সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে॥
খুঁজতে যারে হয় না কোথাও চোখ যেন তায় দেখে,সদাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে।নিত্য যাহার থাকি কোলেতারেই যেন যাই গো ব’লে—এই জীবনে ধন্য হলেম তোমায় ভালোবেসে।
Comments
Loading comments…